ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : মো :দিল
প্রকাশ : ১৮/৬/২০২২ ৬:২২:৪৮ PM

সিরাজগঞ্জে যাতায়াতে ১২ গ্রামের মানুষের ভোগান্তি

সিরাজগঞ্জে ইছামতী নদীর উপর ব্রীজ না থাকায় প্রায় ১২ টি গ্রামের  ৫০হাজার  মানুষের যাতায়াতের ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

সরেজমিনে দেখা যায়, কদমপাল,চর পদমপাল,রাজাপুর,পাচটিকরি,ধোপাপড়া,সড়ায়চন্ডি রহিমপুর, মাছুয়াকান্দি, বহুলিসহ বিভিন্ন গ্রামের সকল শ্রেনীর পেশার মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ দুরদুরান্তের প্রায়  দিন ৫ হাজার মানুষ যাতায়াত করে বাঁশের সাকো দিয়ে।

এতে যেমন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এছাড়াও সাকো পার হতেই গুনতে হয় টাকা।

অনেকে দুর্ঘটনা কবলিত হয়ে নদীতে পরে যায় বিধায় যাতায়াত করতে অনিহা অনেকের মাঝে। এদিকে চন্ডিদাসগাঁতী গ্রামে স্কুল-কলেজ- মাদ্রাসা ও হাট-বাজার থাকায় প্রতিনিয়ত চলতে ১২ টি গ্রামের মানুষ। 

স্থানীয়রা জানান, আমাদের চলাচল খুবই কষ্ট হয়ে পড়েছে। অনেক সময় চলাচলের সময় নদীতে পড়ে যায়। ভারী মালামাল বহন করা যায় না।

কোমলমতি শিক্ষার্থীসহ নানান পেশাজীবি মানুষের বাঁশের সাকো দিয়ে চলাচল ঝুঁকি হয়ে পড়েছে।

জননেত্রী শেখ হাসিনাসহ স্থানীয় জনপ্রতিনিধির কাছে আমরা জোড়া দাবি জানাচ্ছি। আমাদের যেন দ্রত ব্রীজ দিয়ে চলাচল সুবিধা করে দেয়।

সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ইছামতী নদীর উপর ব্রীজের জন্য সার্ভে করা হয়েছে। যখন বাজেট হবে তখন ব্রীজ নির্মাণ কাজ শুরু হবে।